জগতবল্লভপুরে লরিতে আগুন - The News Lion

জগতবল্লভপুরে লরিতে আগুন




দি নিউজ লায়ন ; স্বামীর সঙ্গে বাইকে চেপে বাপের বাড়ি যাওয়ার সময় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধুর। মৃত গৃহবধূর নাম মুর্শিদা বেগম (৩৮) বাড়ি জগৎবল্লভপুররের নলদায়।


জানা গেছে সোমবার বিকেলে মুর্শিদা বেগম স্বামী শেখ সিরাজের বাইকে চেপে বাপের বাড়ি আমতার মুন্সিরহাটের দিকে যাচ্ছিলেন। সূত্রের খবর বিকেল ৩ টে ৩০ নাগাদ হাওড়া পানপুর ভায়া মুন্সিরহাট রোডে জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া দীপা সমিতির মাঠের কাছে উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এদিকে দুর্ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্দ জনতা রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে আটকে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ চলাকালীন ঘাতক লরিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।অন্যদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষোভকারীরা মৃতদেহ তুলতে বাধা দেয়।


 পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়।তাই ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.